জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইন-ইজরায়েলের (Israel-Hamas War) মধ্যে বিবাদ বহু কালের। তবে সম্প্রতি দু'দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দিয়েছে। গত শনিবার থেকে মহাযুদ্ধে জড়িয়েছে যুযুধান দুই পক্ষ। প্যালেস্টাইনের সশস্ত্র বাহিনী হামাসই প্রথম আঘাত হানে ইজরায়েলের উপর। বিগত তিন দিনে যুদ্ধ থামার কোনও নামই নেই। ইজরায়েলকে লক্ষ্য করে হামাস পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। মৃত্যুর সংখ্য়া ২৫০০ ছাড়িয়ে গিয়েছে। এহেন উত্তপ্ত পরিস্থিতিতে বিতর্কিত ট্যুইট (অধুনা এক্স) করে বসলেন প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খালিফা (Mia Khalifa)। যার জেরে মিয়া হারালেন পডকাস্ট সংক্রান্ত তাঁর ব্য়বসায়িক চুক্তি! হামাসের আক্রমণের পাল্টাও দিচ্ছে ইজ়রায়েল। তারা পুরো গাজ়া ভূখণ্ডকে অবরুদ্ধ করে অপারেশন চালাচ্ছে। হামাসের গোপন ডেরাগুলিকে লক্ষ্য করে ইজরায়েলও রকেট এবং ক্ষেপণাস্ত্রের বন্যা বইয়ে দিয়েছে।

0 Comments